
গ্রীষ্মে ভ্যাপসা গরম আর ঘামের কারণে অনেকেই ভোগেন মাথার ত্বকের বিভিন্ন ইনফেকশনে। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঘাম জমে মাথায় তৈরি হয় ফোঁড়া, চুলকানি ও খুশকি। অনেক সময় চুল পড়ার পরিমাণও বেড়ে যায় মারাত্মকভাবে।
চিকিৎসকদের মতে, এই সময় যেসব ইনফেকশন হয় তা দ্রুত প্রতিরোধ না করলে পুরো স্ক্যাল্প বা মাথার ত্বকে ছড়িয়ে পড়তে পারে এবং স্থায়ী চুল পড়ার আশঙ্কা তৈরি হয়।
সাধারণত গরম ও বর্ষাকালে শিশুদের মাথায় ছোট ছোট পুঁজযুক্ত ফোঁড়ার মতো হয়ে থাকে। অত্যন্ত যন্ত্রণাদায়ক এই সমস্যা ওষুধ ও অ্যান্টিফাঙ্গাল সলিউশনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।
এটি একধরনের ছত্রাকজনিত সংক্রমণ। মাথায় ছোট ছোট প্যাচ তৈরি হয়, চুল পড়ে যায়, এবং তীব্র চুলকানি হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাথার ত্বকে তেল লাগানোয় এই সংক্রমণ আরও বেড়ে যায়। তাই নারকেল বা সরিষার তেল মাথার চুলে লাগালেও, ত্বকে লাগানো এ সময় এড়ানো উচিত।
এই সমস্যায় মাথার ত্বকে তৈলাক্ত খুশকি, তীব্র চুলকানি এবং এক পর্যায়ে রক্তপাত পর্যন্ত হতে পারে। এটি স্কিন একজিমার মতো একটি সমস্যা। নিজে থেকে বাজারের শ্যাম্পু দিয়ে চিকিৎসা করলে আরও ক্ষতি হতে পারে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া বা দোকানের পণ্য ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।
পরামর্শ:
✔ চুল সবসময় পরিষ্কার রাখুন
✔ ঘাম জমে গেলে দ্রুত শুকিয়ে ফেলুন
✔ ত্বকে সরাসরি তেল দেওয়া এড়িয়ে চলুন
✔ সমস্যা বাড়লে দ্রুত ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন
মনে রাখবেন, মাথার ত্বকের সামান্য অবহেলা থেকেও হতে পারে বড় ধরনের সমস্যা। তাই গরমকালেও চুল ও স্ক্যাল্পের যত্নে সচেতন হোন আজই।
মন্তব্য করুন