জুলিয়া জাহান
১৭ জুন ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাপে দেশের ব্যাংক খাত, এক বছরে প্রভিশন ঘাটতি বেড়েছে ছয় গুণ

এক বছরে প্রভিশন ঘাটতি বেড়েছে ছয় গুণ

দেশের ব্যাংকিং খাতে সৃষ্টি হয়েছে নজিরবিহীন আর্থিক চাপ। এক বছরে প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ছয় গুণে—২০২৪ সালের মার্চে যেখানে ঘাটতির পরিমাণ ছিল ২৬ হাজার কোটি টাকা, ২০২৫ সালের মার্চে তা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী—রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৯৬৬ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর ঘাটতি ১ লাখ ৭ হাজার ৩৪০ কোটি টাকা, যা মাত্র তিন মাসে দ্বিগুণের বেশি বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন—এই অবস্থা ব্যাংক খাতের জন্য বড় ধরনের সংকেত।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন—“প্রভিশন না রাখা মানে আমানতকারীর টাকাকে ঝুঁকিতে ফেলা। এমন ব্যাংকের ঋণ কার্যক্রম বন্ধ হওয়া উচিত।”

মার্চ শেষে দেশের ব্যাংক খাতের মোট ঋণ ১৭ লাখ ৪২ হাজার কোটি টাকা, এর মধ্যে খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা—যা মোট ঋণের ২৪ শতাংশের বেশি।

অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী যেখানে ৭০ শতাংশ প্রভিশন কাভারেজ থাকা উচিত, সেখানে বাংলাদেশে তা এখন মাত্র ৩৮ শতাংশ।

  • এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

  • মূলত পূর্ববর্তী সরকারের সময়ে এস আলম গ্রুপ এবং সালমান এফ রহমান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিপুল ঋণ গোপন রাখার অভিযোগ উঠে।

  • রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই গোপন খেলাপির তথ্য প্রকাশ্যে আসে, যা এই ঘাটতির বড় কারণ।

ব্যাংক খাতের আস্থার এই সংকট কাটাতে বিশেষজ্ঞরা বলছেন— মূলধন পুনর্গঠন, খেলাপি আদায়ে কড়াকড়ি, এবং সুশাসনই এখন একমাত্র উপায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১১

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১২

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৩

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১৪

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১৫

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৬

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৭

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৮

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৯

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

২০