জুলিয়া জাহান
১৩ জুন ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফের আলোচনার শীর্ষে রুনা খান, আলোচনায় ফ্যাশন ও লাইফস্টাইল

ফের আলোচনার শীর্ষে রুনা খান

বয়সকে থামিয়ে দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। চল্লিশের কোঠায় পা রেখেও তার সৌন্দর্য ও স্টাইল সচেতনতা যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে তোলা কিছু ছবি পোস্ট করার পর থেকে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন রুনা খান। যদিও তার পোস্টের মন্তব্যবাক্স বন্ধ ছিল, তবে ছবি সেভ করে অনেকেই বিভিন্ন মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন। ইতিবাচক-নেতিবাচক দুই ধরণের প্রতিক্রিয়াই দেখা গেছে এসব ছবিতে।

এদিকে নির্মাতা নোমান রবিনও নিজের ব্যক্তিগত মন্তব্যে প্রশংসা করেছেন রুনার এই সাবলীল উপস্থিতি। তিনি লেখেন, ‘আমার বউডারে এমন বেহেস্তি পোষাকে মুক্ত আকাশের নিচে উড়তে দেখতাম চাই। আমেরিকা এমন এক দেশ যেখানে চোখের ইবাদত, মুখের ইবাদত, চিন্তার ইবাদতকে গুরুত্ব দেয়া হয়। খুব শিগগির নিউ ইয়র্কে আসব। ভালো থাকো।’

রুনা খান বরাবরই বয়স নিয়ে খোলামেলা মন্তব্য করে আসছেন। তার ভাষায়, বয়স লুকানোর নয়, বরং উদযাপনের বিষয়। তবে বিভিন্ন সময় তাকে বয়সের দিক থেকে পঞ্চাশোর্ধ্ব অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয়, যা তিনি ‘বোকা চর্চা’ হিসেবে উল্লেখ করেছেন।

অভিনয়ের পাশাপাশি ওজন কমানো ও ফ্যাশনে বৈচিত্র্য আনায় রুনার এই নতুন লুক প্রশংসিত হচ্ছে। তার সাম্প্রতিক কাজগুলোও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। ঈদুল আজহায় হইচই-এ মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, আইস্ক্রিন-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০