বার্তা বিভাগ
২০ মে ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ মে চা শ্রমিক জনগোষ্ঠীর ইতিহাসের একটি রক্তস্নাত

আজ ২০ মে, ঐতিহাসিক চা শ্রমিক বা ‘মুল্লুকে চলো’ দিবস। দিনটিকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণার
দাবি তুলেছেন চা শ্রমিকরা। দিবসটির ১০৪ তম বার্ষিকী সামনে রেখে এ দাবি তুলেছেন তারা।

মঙ্গলবার (২০ মে) দিনটি পালন উপলক্ষে মৌলভীবাজারের ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

চা শিল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া বিশ্বের অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না। ১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়া চা বাগানে পরীক্ষামূলকভাবে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেসময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িশা, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়। ‘গাছ হিলেগা, রুপিয়া মিলেগা’ এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর আক্রমনে কতো শ্রমিকের যে মৃত্যু হয়েছে তার হিসেব নেই। এছাড়া ব্রিটিশদের অত্যাচার তো ছিলই।

চা শ্রমিক ঐক্যের নেতারা জানিয়েছেন ‘মুল্লুক চলো’ আন্দোলনের দিনটিকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সবেতন ছুটি ঘোষণা এবং আন্দোলনের ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়েই এবার দিবসটি পালিত ।

কর্মসূচির মধ্যে রয়েছি- চা শ্রমিক শহিদদের স্মরণে বিভিন্ন চা বাগানে অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন করা হয় । মৌলভীবাজার জেলার উপজেলা চা বাগানের শ্রমিকরা শ্রদ্ধার সাথে দিন পালন করেন। তাদের দুঃখের জীবন কাহিনি গুলো তুলে ধরেন। চা শ্রমিক জনগোষ্ঠীর ইতিহাসের ২০ মে রক্তস্নাত বেদনাদায়ক দিনের কথা।

উল্লেখ্য, ১৯২১ সালের এ দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করে। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি করে চা শ্রমিকদের নির্বিচারে হত্যা করা হয়। এরপর থেকে এ দিনটিকে চা-শ্রমিকরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০