জুলিয়া জাহান
২৯ এপ্রিল ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইট (BG-3501) ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। আজ সকাল ৭টা ৩০ মিনিটে ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।

হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। তাঁর সঙ্গে ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম এবং অন্যান্য কনস্যুলেট ও হজ মিশনের কর্মকর্তারা।

সৌদি পক্ষ থেকেও হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা।

বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “হজের প্রতিটি ধাপে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশন হজযাত্রীদের পাশে থাকবে।” তিনি হজযাত্রীদের জন্য সফল, নিরাপদ ও সুষ্ঠু হজ পালনের প্রত্যাশা করেন।

হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা এবং আন্তরিক অভ্যর্থনার জন্য সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশ মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের হজ মৌসুমে পর্যায়ক্রমে আরও বহু হজযাত্রী সৌদি আরবে যাবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০