সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের রানিতলায় একটি বাগান থেকে অপরিপক্ক ২০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়—নির্ধারিত সময়ের আগেই একটি আমবাগানে আম হারভেস্ট করা হচ্ছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় কৃষ্ণনগর ইউনিয়নের আম ব্যবসায়ী আল আমিন (৪৬) ও মিজানুর রহমান মিজান (৩৬)-কে জরিমানা করা হয়।তিনি বলেন, “জনস্বার্থে অপরিপক্ক আম বাজারজাত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, অপরিপক্ক আম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বাজারে এর আগাম সরবরাহে কৃষকসহ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন।
মন্তব্য করুন