বার্তা বিভাগ
১৭ মার্চ ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাড়াশে ইরি-বোরো ধানের সবুজের সমারোহ কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বিস্তৃত শস্যভান্ডার খ্যাত জেলার বৃহৎ চলনবিল অঞ্চল এ উপজেলা। এ অঞ্চলে কৃষি প্রধান অর্থকরী ফসল হিসেবে বোরো ধান কৃষকদের অন্যতম ভরসা। তাই পুরো উপজেলাই বোরো ধানের আবাদ হয়েছে।

বর্তমানে বোরো ধান পরিচর্চায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। কিছুদিন আগেও হাড় কাপানো শীতের মধ্যে জমির কাঁদা পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপণ করছেন চাষিরা। তীব্র শীতের মাঝে কেউ জমি প্রস্তুত করছেন। আবার কেউবা বীজতলা থেকে চারা তুলছেন। আর চারা রোপনের সময় কৃষকদের মাঝে বিভিন্ন গল্প ও হাসি-ঠাট্রায় বিস্তীর্ণ মাঠ জুড়ে যেন আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে সবুজের চোখজুড়ানো মনোরম পরিবেশ। কচি ধানের ডগায় চিকচিকে রোদের খেলা। সেই সবুজ খেতে মুখে হাসি নিয়ে কৃষক তার প্রিয় ফসল বোরো ধানে সার ছিটিয়ে দিচ্ছেন কেউবা একটু বাড়তি যত্ন করছেন।

উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মাঠের পর মাঠে ঠিক যেন এক সবুজ দিগন্ত রেখা ঢেউ তুলছে। নিজেদের স্বপ্ন সোনা হয়ে ফললে তবেই স্বস্তি কৃষাণী ও কৃষককুলের।

সম্প্রতি তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর ও বিদুমাগুরা গ্রামে সরেজমিনে গিয়ে কৃষকের এমন কর্মব্যস্তই দেখা যায়।

ঘাম ঝরানো বোরো ফসল নিয়ে অনেক স্বপ্ন ও সাধের কথা উচ্চারিত হলো পৌর সভার স্থানীয় ৪নং ওয়ার্ড দক্ষিন পাড়া গ্রামের কৃষক মোঃ মোহাম্মদ আলীর কণ্ঠে। চল্লিশের মতো বয়স তার। ১০ বিঘা জমিতে বোরো ধান আবাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।

উপজেলার সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামের আদর্শ কৃষক মনিরুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় মিনিকেট ও কাটারিভোগসহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। আমি নিজেও ৩৫ বিঘা জমিতে মিনিকেট ও কাটারিভোগ জাতের ধানের আবাদ করেছি। ফসলি জমির অবস্থা খুব ভালো রয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বোরো ধানের ফলন ভালো হবে ইনশাআল্লাহ। অন্যান্য কৃষকদের সাথে কথা বললে তারাও বলেন মাঠের ফসলি জমির অবস্থা খুব ভালো রয়েছে। ধান ভালোভাবে কাটা-মাড়াই করতে পারলেই আরো ভালো হবে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১১’শ ৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১০ শতাংশ জমিতে ধান রোপণের কাজ শেষ হয়েছে। এর মধ্যে জিরা শাইন জাতের ব্রি-২৯, ব্রি-৫৮, ব্রি-৭৪, ব্রি-৮১, ব্রি-৮৪, ব্রি-৮৬, ব্রি-৮৮, ব্রি-৮৯ ধানসহ অন্যান্য জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০