বার্তা বিভাগ
১০ মার্চ ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে জোরপূর্বক বোরো ধান নষ্ট করার অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বামনহাটায় ক্ষেতের বোরো ধান নষ্ট ও জমি দখলের অভিযোগ উঠেছে পরিতোষ রায়ের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বামনহাটা গ্রামের অসিত রায়ের ক্রয়কৃত সম্পত্তিতে জোরপূর্বক দখল করে ক্ষেতের ধান ট্রাক্টর দ্বারা চাষ দিয়ে নষ্ট করে তারপর বনপোড়া কীটনাশক স্প্রে করে ধান নষ্ট করে দেয় পরিতোষ রায়। জানা গেছে পরিতোষ রায়ের আত্নীয় রিপনের সহোযোগিতায় ৭/৮ জন দুর্বৃত্তরা ওই জমিতে অনাধিকার প্রবেশ করে অসিতের লাগানো ধানে কীটনাশক জাতীয় বিষ স্প্রে করে ও ট্রাক্টর দিয়ে ধান নষ্ট করতে থাকে। খবর পেয়ে কৃষক অসিত জমিতে গিয়ে তাদের বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় জমির মালিক কৃষক অসিত রায়কে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায় তারা। ক্ষেতে কীটনাশক জাতীয় বিষ স্প্রে করায় ধান নষ্ট হয়ে গেছে। তিনি এ বিষয়ে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জানা গেছে ৩ নং বামনহাটা মৌজার এস এ ৪০২ নং খতিয়ানের আর এস ৪৮০ নং খতিয়ানভুক্ত আর এস ১৭২৭ দাগের ৯৬ শতক জমি যাহা দাতা বাহাদুর, তাহার পিতা নিরোদ রায়ের নিকট হতে দান পত্র দলিল মুলে ভোগ দখল করাকালে আমমোক্তার নামা অসিত রায়ের নিকট অর্পণ করে।

অপর দিকে পরিতোষ রায়ের স্ত্রী তার উষা রায় এই জমির দাবি রেখে বলেন, আমার স্বামী পরিতোষ রায় বাপদাদার সম্পত্তি ওয়ারিশ সুত্রে মালিক, কিন্ত অসিত রায় একজন জঘন্য প্রকৃতির মানুষ এর আগেও তার বিরুদ্ধে অন্যের জমি জাল দলিল করার অভিযোগ আছে।

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০