বার্তা বিভাগ
৪ মার্চ ২০২৫, ১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে শীতেই বাজারে এল গরমের তরমুজ, দামও চড়া

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সড়কের পাশে ফুটপাতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে তরমুজ। বেশির ভাগই ছোট ও মাঝারি আকারের। অথচ দাম নেওয়া হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। মঙ্গলবার বিকেলে তরমুজ বিক্রির এই দৃশ্য দেখা যায় তাড়াশ পৌর বাজার এলাকায়।

কেবল এই এলাকা নয়, শীত মৌসুমেই উপজেলার প্রায় প্রতিটি হাটবাজারে মিলছে আগাম তরমুজ। অসময়ের ফল, তাই এর স্বাদ নিতে আগ্রহ নিয়েই তরমুজ কিনে নিচ্ছেন ক্রেতারা।

পৌর বাজার এলাকায় তরমুজ কেনার সময় কথা হয় তাড়াশ পৌরর সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ছেলেমেয়েদের কাছে তরমুজ অনেক প্রিয়। তাই ৬০০ টাকায় দুটি তরমুজ কিনেছেন তিনি। আরেক ক্রেতা মোঃ শামীম বলেন, দামে চড়া হলেও বছরের নতুন ফল, তাই কিনেছেন। তবে তরমুজের দাম অনেক বেশি।

অনেকেই রোজা ভাঙেন তরমুজের শরবত দিয়ে। অনেকে ইফতারে খাদ্যতালিকায় তরমুজের মতো ফল রাখতে চান। এদিকে ধীরে ধীরে শীতের আমেজ শেষে গরম পড়তে শুরু করেছে। সব মিলিয়ে রমজানের প্রাক্কালে তরমুজের দেখা মিলছে। তরমুজ বেচাকেনায় হাঁকডাক বাড়ছে।

বাজার ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ক্রেতাদের ভিড় অপেক্ষাকৃত বেশি। দরদাম করে কেউ তরমুজ কিনে ফিরছেন, আবার অনেকে দাম শুনে চলে যাচ্ছেন।

সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়। এপ্রিল-মে মাসজুড়ে থাকে তরমুজের ভরা মৌসুম। তবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে বাজারে কিছু আগাম (আগে আবাদ করা) তরমুজ আসে। বর্তমানে বাজারে এ ধরনের আগাম তরমুজই বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০