জুলিয়া জাহান
১২ এপ্রিল ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেরোবিতে রা.বি. ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের ২টি কেন্দ্রে পরীক্ষাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বেরোবি কেন্দ্রে অংশগ্রহণ করে ২,৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অংশগ্রহণ করে ১,৯৭২ জন। মোট উপস্থিতির হার ছিল ৮৮.৩১%। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কৃষি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়—বেরোবি (৩,১৮২ জন), দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ (১,৪৩৮ জন) এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৩,৫৪৫ জন)। মোট উপস্থিতির হার ৯৬.১৮%।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “এই প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বেরোবিতে অনুষ্ঠিত হওয়ায় উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। এতে তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলাম এবং গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০