চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেছে কুমিরা ইউনিয়ন ছাত্রদল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কুমিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শিক্ষার্থীদের মাঝে কলম, পেনসিল, স্কেলসহ প্রয়োজনীয় পরীক্ষাসামগ্রী এবং পানির বোতল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহেদ। সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক তমাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম
কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাবুদ্দিন
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ
যুবদলের সাবেক সভাপতি এম হেলাল উদ্দিন
ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন
এছাড়াও উপস্থিত ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ্দিন শুভন, সদস্য সচিব মাহফুজ আলী, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. সৈয়দ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুবদল নেতা মো. জিয়া উদ্দিন, ছাত্রনেতা মো. আকাশ, মো. জিকু এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং একটি ইতিবাচক বার্তা দেওয়া ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম চালিয়ে যাবে ছাত্রদল।
মন্তব্য করুন