জুলিয়া জাহান
১১ এপ্রিল ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ম বার এসএসসি পরীক্ষার্থীদের বাস সেবা দিলেন মহসিন ফাতেমা সিদ্দিকী 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF) ও এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট এসএসসি-২০২৫’ শীর্ষক বিনামূল্যে বাস সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে ২০২২ সাল থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে এই বাস সেবা চালু রাখা হয়েছে। এ বছরও সীতাকুণ্ডের বিভিন্ন রুটে— বড়দারোগাহাট-সীতাকুণ্ড, কুমিরা-সীতাকুণ্ড এবং কুমিরা-সিটি গেইট— এই বাস চলাচল করছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার মোছা. লুৎফরনেছা। এছাড়া ফাউন্ডেশনের সম্মানিত কমিটির সদস্য ও উপদেষ্টামণ্ডলীরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
সংগঠনটি ইতোমধ্যে ৬০টিরও বেশি ব্যতিক্রমধর্মী সামাজিক ও মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছে— যার মধ্যে রয়েছে: স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, ক্লিন সীতাকুণ্ড-প্রকল্প, ক্যান্সার স্ক্রিনিং, মোটিভেশনাল সেশন, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ও পানি শোধনাগার স্থাপনসহ আরও অনেক কিছু।

এতসব উদ্যোগের স্বীকৃতি স্বরূপ সংগঠনটি পেয়েছে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কার।
পরীক্ষার্থীদের উদ্দেশে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “এই বাস সেবার মাধ্যমে আমরা শুধু একটি বাহন নয়, শিক্ষার পথে আলো পৌঁছে দিতে চাই।”

“রোড টু লাইট এসএসসি-২০২৫”–এর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০