মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবানাথের বিরুদ্ধে দুর্নীতি, গ্রাহক হয়রানি, অসদাচরণ এবং স্থানীয় সাংবাদিকদের হেনস্থার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দ্রুত বদলি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে নামজারি (মিউটেশন)সহ বিভিন্ন ভূমি সেবা প্রদানে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, ঘুষ ছাড়া কোনো ফাইল অগ্রসর হয় না এবং সেবাপ্রার্থীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়।

এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের হেনস্থার অভিযোগও ওঠে। তিনি সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মাইক্রোফোন ও ক্যামেরা ছুঁড়ে অপদস্ত করেন এবং সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। পাশাপাশি অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে তিনি বহাল রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আরও অভিযোগ করা হয়, তিনি ঘুষের মাধ্যমে বর্তমান কর্মস্থলে পদায়ন নিয়েছেন বলে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে স্বীকার করেছেন। এ সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ফুটেজ স্থানীয়ভাবে সংরক্ষিত আছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, অভিযোগ রয়েছে যে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ বন্ধ করতে সাংবাদিকদের ঘুষ দেওয়ার চেষ্টাও করা হয়, তবে তা ব্যর্থ হয়।

এ বিষয়ে সচেতন নাগরিক ও সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে এবং ভূমি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ওই কর্মকর্তাকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০