মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ মাদক কারবারি, চুরি, ছিনতাইকারী দুই আসামীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মো. রহমত আলী @ রহমত মিস্ত্রী (৫৩), বিগত ২০০৯ইং সনে নারায়নগঞ্জের রূগগঞ্জ থানাধীন মাওনা গ্রামের নুরুল হক @ নুরু এর রাইস মিল (চাতাল) এ কাজকরাকালীন সময় চাতালের মালিক নুরুল হক @ নুরকে হত্যা করে। এ বিষয়ে রুপগঞ্জ মামলা নং- ৫০(০৮)০৯, জি আর-৩২৯/০৯, সেশন-১০৭৯/১৩, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড। ঘটনার পর হইতেই মো. রহমত আলী @ রহমত মিস্ত্রী পলাতক থেকে নিজেকে আড়াল করার লক্ষে এনআইডি’র ঠিকানা পরিবর্তন করে একই উপজেলার বাহাদুরসাদী গ্রামে স্থানান্তর করেন। পরবর্তীতে নিজের পরিচয় গোপন করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন “চরকশিয়া” গ্রামে জনৈক হাবিবুল্লাহ এর মেয়ে আলপনাকে দ্বিতীয় বিবাহ করে সংসার করতে থাকে। তাদের সংসারে একটি কন্যা সন্তান তাবাছুম (২ মাস) এর জন্ম হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। কালীগঞ্জ থানা পুলিশ আদালতের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত হয়ে আসামীর অবস্থান নির্নয়ের জন্য তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেন এবং বিশ^স্ত সোর্সের মাধ্যমে মোবাইল ফোন নাম্বার সংগ্রহ পূর্বক তথ্য-উপাত্তের মাধ্যমে আসামীকে বর্ণিত ঠিকানা সনাক্ত করেন।
বুধবার (২২ এপ্রিল) রাতে কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মো. মাসুদ রানা শামীম, এএসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, কং/৩৩৪ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগীতায় থানাধীন “চরকশিয়া” গ্রামে জনৈক হাবিবুল্লাহ এর বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. রহমত আলী @ রহমত মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আসামীকে যাবজ্জীবন সাজা পরোয়ানা মূলে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অন্যদিকে বুধবার (২২ এপ্রিল) বিকালে কালীগঞ্জ থানাধীন চাঁন্দেরবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে মো. রনি মোড়লকে কালীগঞ্জ থানার মামলা নং- ২৭(০৭)২৫, ধারাঃ ১৪৩/৩৪১/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৫৩/ ৫০৬/৩৪ পেনাল কোড গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মো. রনি মোড়ল এলাকার মাদক কারবারি, চুরি, ছিনতাইকারী হিসেবে তার ব্যাপক পরিচিতি আছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, বিশ^স্ত সোর্সের মাধ্যমে মোবাইল ফোন নাম্বার সংগ্রহ পূর্বক তথ্য-উপাত্তের মাধ্যমে ঠিকানা সনাক্ত করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগীতায় “চরকশিয়া” গ্রামে জনৈক হাবিবুল্লাহ এর বাড়ী হতে রুপগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. রহমত আলী @ রহমত মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। এবং কালীগঞ্জ থানার মামলা নং- ২৭(৭)২৫ মূলে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা থাকায় আসামী মো. রনি মোড়লকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০