বার্তা বিভাগ
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে আব্দুল কাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সতর্কবার্তা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, “নোংরামি করলে বরদাশত করব না।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি সংযুক্ত করে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, বাধ্য হয়ে হোক বা স্বেচ্ছায়—জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনছে, সেটিকে তিনি স্বাগত জানান। তবে তিনি দাবি করেন, মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের প্রবণতা পরিহার করতে হবে।

আব্দুল কাদের অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনায় কৃতিত্ব নেওয়ার চেষ্টা হয়েছে। আবরার ফাহাদসহ নানা ঘটনার কৃতিত্ব নিজেদের হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পরিবর্তনের দাবি করলে অতীতের এসব কর্মকাণ্ড থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও লেখেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়া ‘নাজায়েজ’ বলে প্রচার করে এখন নিজেরাও ফুল দিচ্ছেন—এটি ইতিবাচক হলেও অতিরিক্ত বৈধতা প্রমাণ করতে গিয়ে গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে উপস্থাপনের অভিযোগ তোলেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, পরিবর্তন হলে তা স্বাগত জানানো হবে, তবে কোনো ধরনের ‘নোংরামি’ সহ্য করা হবে না।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০