‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‎ববি ক্যারিয়ার ক্লাবের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনটির নবীন সদস্যদের নিয়ে নিয়ে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের ১নং প্রশাসনিক ভবনের নিচতলা(গ্রাউন্ড ফ্লোর)থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। তারপর কেক কেটে উপাচার্য মহোদয় অনুষ্ঠান উদ্ভোধন করে।

‎‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাখাওয়াত হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন।

‎‎অনুষ্ঠানের বক্তব্যে ক্লাব মডারেটর ড. সাখাওয়াত হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সংগঠনভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তিনি বিইউসিসি এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও গঠনমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎‎সর্বশেষ সভাপতির বক্তব্যে ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন বলেন, ২০১৬ সালে কিছু স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি আজ এক দশক পূর্ণ করেছে। তিনি বলেন, এই ১০ বছরের পথচলায় উপদেষ্টামণ্ডলী, অ্যালামনাই ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টাই বিইউসিসি কে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জব রেডিনেস তৈরিতে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০