বার্তা বিভাগ
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘নির্বাচনের পর সহিংসতা বন্ধ করুন, না হলে অভ্যুত্থান’ : জামায়াত

আজ সোমবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে যে আসনগুলো নিয়ে আপত্তি করা হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

সমাবেশে উপস্থিত হয়ে মামুনুল হক বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। প্রহসনের ফলাফলের পর সারা দেশে ১১ দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে। রক্তস্নাত অভ্যুত্থানের পর আর কোনো ফ্যাসিবাদ এদেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামব।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ভোট ডাকাতদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। ভোট ডাকাতদের কাছ থেকে পাওনা বুঝে নেবো। হাদি হত্যার বিচারে পদক্ষেপ নিন। সংস্কারে হ্যাঁ ভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে জুলাই শক্তি। সকল দাবি গণ্ডায় আদায় করেই ছাড়বো।’

সভায় উপস্থিত নেতারা ভোট ডাকাতি, সহিংসতা এবং নির্বাচনী তামাশার বিরুদ্ধে জনগণকে সচেতন করার পাশাপাশি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০