ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দেশব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচন ছিল বহুল কাঙ্ক্ষিত এবং দেশের ইতিহাসে প্রথমবার গণভোটের সঙ্গে সংযুক্ত নির্বাচন হিসেবে পরিচিত। ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বগুড়া-৬ সহ দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। ভোটগ্রহণ শেষে এখন চলেছে ভোট গণনা। বিভিন্ন কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, এই আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণার পর এলাকায় সমর্থকদের মধ্যে আনন্দ ও উল্লাস লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন