বার্তা বিভাগ
২৯ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের পাশে আছি: সাইদুর রহমান বাচ্চু

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব – সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি সিরাজগঞ্জ, ও প্রেসিডেন্ট সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জের সকল নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মমিন বাবু, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ নাট্য ফেডারেশন ও কর্নধার- নাট্যলোক, সিরাজগঞ্জ। জনাব- ইমরান মুরাদ, সাধারণ সম্পাদক – সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ ও সাধারণ সম্পাদক নাট্যচক্র থিয়েটার, সিরাজগঞ্জ। জনাব- দিলীপ গৌড়, সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, সিরাজগঞ্জ ও কর্নধার- নাট্য নিকেতন, সিরাজগঞ্জ। জনাব মো: গোলজার হোসেন, সভাপতি, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান ও সাধারণ সম্পাদক – রুপক নাট্য গোষ্ঠী, সিরাজগঞ্জ। জনাব- মাহবুবে খোদা টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য – সম্মিলিত সাংস্কৃতিক জোট, ও কর্নধার- প্রসূন থিয়েটার, সিরাজগঞ্জ।জনাব- সাইদুর রহমান, সাধারণ সম্পাদক – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান, ও কর্নধার- জহীর রায়হান থিয়েটার, সিরাজগঞ্জ। জনাব- আহম্মেদ শরিফ, নাট্যকার ও কর্নধার- সংগ্রামী নাট্য গোষ্ঠী, সিরাজগঞ্জ। জনাব হীরক গুন, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব ও সাবেক সভাপতি – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান। জনাব রানা মাহমুদ, জেলা জাসাস, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ মিউজিয়াম ফাউন্ডেশন এর সভাপতি। জনাব- রাকিবুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান ও প্রধান পরিচালক – থিয়েটার মঞ্চ, সিরাজগঞ্জ। এছাড়াও সিরাজগঞ্জে সকল সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। । এই সভাটি সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রায় শতাধিক নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রধানগন সিরাজগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের জন্য বিভিন্ন দাবি, সমস্যা, ও সমাধানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বক্তারা একটি সাংস্কৃতিক কমপ্লেক্স এর দাবী জানান, যেটা দীর্ঘদিন যাবত চেয়ে আসছেন, যেখানে থাকবে সকল সংগঠনের জন একটি করে মহরা কক্ষ ও একটি অডিটোরিয়াম, যেখানে সকল সংগঠন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রস্তুতি ও স্থায়ী একটি করে রুম বরাদ্দ থাকবে। বক্তারা আরো বলেন, সিরাজগঞ্জের মুক্ত মঞ্চ সংস্কার ও অডিটোরিয়াম এর ভাড়া কমানো সহ বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানান। প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে সকল সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন, সেই সাথে মৌলবাদীদের থেকে সাবধান থাকার পরামর্শ প্রদান করেন। সিরাজগঞ্জের সাংস্কৃতিকে আরো প্রগতিশীল করার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০