বার্তা বিভাগ
২৮ অক্টোবর ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মাসে ওমরাহ করেছেন ১.১৭ কোটি মুসলিম

হিজরি বর্ষের রবিউস সানি মাসে এক মাসে ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ে এক মাসে ওমরাহ পালনকারী সর্বোচ্চ সংখ্যা।

তথ্য অনুযায়ী, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে ১৫ লাখের বেশি মুসল্লি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার কারণে এখন ওমরাহ যাত্রা আগের তুলনায় অনেক সহজ ও আরামদায়ক হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল এবং সমন্বিত লজিস্টিক সেবার মাধ্যমে বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং এবং যাত্রা সংক্রান্ত কার্যক্রম সহজে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে সক্ষম হচ্ছেন।

এছাড়া সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং মুসল্লিদের আধ্যাত্মিক অভিজ্ঞতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে যাতে ডিজিটাল সেবা, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামোর মাধ্যমে ওমরাহ যাত্রা আরও নির্বিঘ্ন ও তৃপ্তিদায়ক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০