জুলিয়া জাহান
১৯ অক্টোবর ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোনো বিশেষ দলের জন্য নির্বাচন থেমে থাকবে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো বিশেষ দলের জন্য জুলাই সনদ স্বাক্ষর যেমন থেমে থাকেনি, নির্বাচনও থেমে থাকবে না। রবিবার চুয়াডাঙ্গার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন।

দুদু বলেন, এনসিপি দলীয় প্রতীক হিসেবে তাদের পছন্দের কথা জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় সেই প্রতীক নেই। এখন প্রশ্ন হচ্ছে, শুধু একটি দলের জন্য নির্বাচন তালিকায় নতুন প্রতীক সংযোজন করা যাবে কি না—এটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবে। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করতে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র করছে। কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনও করছে। আমরাও যৌক্তিক দাবির পক্ষে। তবে যারা দাবি তুলছেন, তাদের ভাবতে হবে দাবিটি সময়োপযোগী কি না।

দুদুর মতে, এসব আন্দোলনের কারণে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০