বার্তা বিভাগ
৭ অক্টোবর ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেজগাঁও কলেজের শিক্ষার্থী তানজিনার অকাল মৃত্যু: চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রাণহানি

তেজগাঁও কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও সকলের প্রিয় মুখ তানজিনা তাবাসসুম আজ সকাল আনুমানিক ৯টায় ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ করেছেন।

সহপাঠীরা জানিয়েছেন, সদা হাসিখুশি ও মেধাবী তানজিনা কলেজের সকলের প্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে তেজগাঁও কলেজে নেমে এসেছে শোকের ছায়া। ক্লাসরুম, করিডোর ও ক্যান্টিনে এখন শূন্যতা বিরাজ করছে।

একজন সহপাঠী বলেন, “গতকালও যে মেয়ে সবাইকে হাসি দিয়ে আনন্দ দিত, আজ সে নেই। একটিমাত্র ভুল চিকিৎসা আমাদের প্রিয় বন্ধুর প্রাণ কেড়ে নিল। আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং দোষী চিকিৎসকের কঠোর শাস্তি দাবি করছি।”

সহপাঠী ও বন্ধুবান্ধবরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছে, ন্যায্য বিচার না হলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।

চিকিৎসকদের অবহেলাজনিত এই মৃত্যু মেনে নেওয়া যায় না বলে অভিযোগ করেছেন সহপাঠীরা। তাদের দাবি, ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কঠোর শাস্তি প্রদান করা উচিত।

তানজিনার পরিবারও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের শাস্তি দাবি করেছেন। কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন এবং সহপাঠীদের সমবেদনা জানিয়েছেন।

তানজিনার হাসি, সরলতা এবং ভালোবাসা চিরদিন তার সহপাঠীদের মনে বেঁচে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০