বার্তা বিভাগ
১ অক্টোবর ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যান চলাচল। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও যানবাহন চালকরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু ও অসুস্থ রোগীরা।

যানজটে আটকে থাকা যাত্রীরা জানিয়েছেন, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে লেগেছে ঘণ্টার পর ঘণ্টা। রহমান আলী নামের এক যাত্রী বলেন, দুই ঘণ্টায় তিনি সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত পৌঁছেছেন, অথচ তার গন্তব্য কুমিল্লা। আরেক যাত্রী ইয়াছিন আরাফাত জানান, ঢাকা থেকে মোগরাপাড়া যেতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের দড়িকান্দি এলাকায় একটি বড় গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ব্যাপক যানজট তৈরি হয়। এর পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দ্বিগুণ গাড়ির চাপ ও সকালের বৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বিকল গাড়ি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অতিরিক্ত গাড়ির চাপে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০