জুলিয়া জাহান
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে:- জুয়েল

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার(১২ সেপ্টেম্বর)সকালে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জানান, গ্রামের দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আজ প্রায় দেড় হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন।

চিকিৎসা নিতে আসা স্বর্বলক্ষণা গ্রামের রাহিমা বেগম বলেন, “আমি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছি, কিন্তু অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন অনেক উপকারী।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আকন্দ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ মেম্বার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০