ঢাকা – রাজধানীর দারুস সালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১২ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপি পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো থানা পুলিশের টহল দল স্থানীয়দের সহায়তায় ১২ জনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নাটোরের যুবলীগ নেতা আল আমিন, চাঁদপুরের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি, আক্কাস মিয়া, নেছার মিয়া, ইউসুফ আলী, ফারুক হোসেন, মকবুল মৃধা, মানিক মিয়া, মো. শাহীন, মো. নাঈম, এমদাদুল হক ও আব্দুল আলীম।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ১২ জনসহ মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। পুলিশ বলছে, ঘটনার সময় স্থানীয়রা পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন।
মন্তব্য করুন