বার্তা বিভাগ
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমন নির্বাচন আয়োজন করা উচিত নয়, যা নিয়ে প্রশ্ন ওঠে : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে। তিনি মনে করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শুধু ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পেছনেও অবশ্যই কারণ রয়েছে।

শুক্রবার রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ অভিযোগ করেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে রুদ্ধ করতে চাইছে। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে। জনগণের আস্থা হারানো এ ধরনের নির্বাচন কখনোই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না।

নির্বাচন ঘিরে বিভাজন নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০