জুলিয়া জাহান
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ পরিবেশে জাবির শহীদ সালাম-বরকত হলে হল সংসদ নির্বাচন সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময় শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোট দিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘অন্য হলগুলোর তুলনায় আমাদের হলে পরিবেশ অনেক শান্ত। কোনো ভিড় বা হট্টগোল নেই। রিটার্নিং অফিসারও আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন।’

নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম জানান, ‘আমরা নির্দিষ্ট সময়ে ভোট শুরু এবং শেষ করেছি। আমাদের হলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হট্টগোল ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের সামনে ব্যালট গণনা করা হয় এবং অতিরিক্ত ব্যালটগুলোও তাদের সামনে গণনা করা হয়েছে। এরপর প্রার্থীদের এজেন্ট ও পোলিং কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং আমরা সর্বপ্রথম নির্বাচন কমিশনে পাঠাই।’

উল্লেখ্য, শহীদ সালাম বরকত হলের মোট ভোটার ছিলো ২৯৯ জন এরমধ্যে ২২৪ টি পড়ে এবং ১টি ভোট নষ্ট হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০