জুলিয়া জাহান
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই নারী মাদক কারবারী আটক

গাজীপুরের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ মোছাঃ দিলরুবা (৪২) ও মোসা. শবনাম বেগমকে (৪৮) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মো. রাসেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন পুন্যারটেক গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পার্শ্ববর্তী অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী মোসা. দিলরুবা ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কালিম লস্করের স্ত্রী মোসা. শবনম বেগমকে ১৫ পিস ইয়াবা ট্যাবেলটসহ আটক ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০