জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পাবনায় মানবদেহের জন্য ক্ষতিকর ভেজাল শিশুখাদ্য প্রস্তুতকারী এক কারখানায় অভিযান চালানো হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর দিয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস, এম, ফুয়াদ -এর নেতৃত্বে র্যাব, এনএসআই ও পুলিশ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।
অভিযানে এস সান ফুড অ্যান্ড বেভারেজ নামের কারখানার মালিক ওয়াহিদুর রহমানকে ভেজাল ড্রিংকস প্রস্তুতের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় কারখানা থেকে প্রায় ৬০০০ বোতল ভেজাল ড্রিংকস ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।
পরবর্তীতে ৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় পাবনা সদর উপজেলার ক্যালিকো কটন মিল সংলগ্ন সড়কে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করা হয়।
মন্তব্য করুন