জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনায় দু’পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

‎জমিজমা সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে।

‎নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মন্ডলের ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ হয়। এ সময় আপন চাচতো ভাই আবু কবর টেটা বিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এসময় আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, পারিবারিক জমিজমা বিরোধ চলছিল। আজকে দুপুরের দিকেও একবার সংঘর্ষ হয়েছে। রাতে তারাতাড়িয়া বাজারে বসে আছি। এমন সময় জানতে পারি সেখানে সংঘর্ষ হয়েছে। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আবু বকর মারা গেছে। আবু বকর ঘটনাস্থলেই মারা গিয়েছিল। পরে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আব্দুল আজিজকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষই দরিদ্র। তারা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

‎পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০