জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিস্ফোরক মামলায় বেরোবি শাখা ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

রংপুরের খামারমোড় এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ মো. নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খামারমোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নাহিদের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, সিনিয়রদের মারধর, হলে সিট বাণিজ্য, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বেরোবির সাবেক এক শিক্ষার্থী বলেন, “ভর্তির পর থেকেই শিক্ষার্থীদের কাছে তিনি আতঙ্কের নাম হয়ে ওঠেন। বিভিন্ন হলে সিট বাণিজ্য, নির্যাতন ও হুমকি দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”

তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি উঠলেও প্রশাসন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাতে রামদা নিয়ে মারধরের ঘটনায়ও তার নাম উঠে আসে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ রাশেদ খান বলেন, “ বিশেষ অভিযানের মাধ্যমে তাকে নগরীর খামারমোড় থেকে গ্রেফতার করি। তাকে বর্তমানে তাজহাট থানায় হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে উঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০