সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে ওমরা হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা মদিনার পথে রওনা হয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ গাজী নজরুল ইসলাম।
পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের দোয়া ও শুভকামনায় তিনি এ সফরে যাচ্ছেন বলে জানা গেছে।
ওমরা পালনের জন্য রওনা হওয়ার আগে গাজী নজরুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ যেন আমার ইবাদত কবুল করেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
তার এ সফরে শ্যামনগর ও আশপাশের এলাকার রাজনৈতিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের স্রোত বইছে। স্থানীয়রা তার সুস্থতা ও নিরাপদ যাত্রা কামনা করেছেন।
মন্তব্য করুন