জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মন্দিরের জমি দখল করে চলছে মার্কেট নির্মানঃ থানায় অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে মন্দিরের যায়গা দখল করে চলছে মার্কেট নির্মানের কাজ। জনরোষ ঠেকাতে কাজবন্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরেজমিনে পরিদর্শনে কাজ বন্ধ করে দিলেন উপজেলা সহকারী কমিশনার।

কালিগঞ্জ থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, ভুক্তভোগী কৃষ্ণনগর গ্রামের মৃত এছাম উদ্দীন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার (৫৫) কালিগঞ্জ থানায় ও উপজেলা সহকারী কমিশনারে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেণ তপশীলভুক্ত সম্পত্তিতে সার্বজনীন দামুদর মন্দিরের অনুকূলে ২০০০ সালের ২৯ আগষ্ট ৫৫৩নং খতিয়ানে এসএ ১২৯৬ ও ১২৯৭ দাগের হাল দাগে ২০৩৬ দাগের মধ্যে ৩৫৫৩ নং দলিলে ৩শতক জমি শ্যামল কুমার ঘোষ দিং দানপত্র করেণ। একইভাবে শ্যামল কুমার ঘোষের নিকট হতে সামছুর রহমান ১৪/১২/৯৩ তারিখে ৫৩৩৫ নং রেজিষ্ট্রি কোবলামূলে ১২৯৭ দাগে ২শতক ও এসএ ৪৯৮ খতিয়ানে ৪শতক মোট শতক জমি ক্রয় করে দখলে নেওয়ার চেষ্টা করে। এদিকে বৈধভাবে খরিদকৃত জমি হলেও মোঃ রওশন আলী কাগুচি (৫০), হাফিজুল গাজী (৩৫), ও আলী আকবর (৩৬), দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল।

এ ঘটনায় সামছুর রহমান কালিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৪০৯/২৪) দায়ের করেন। আদালত মামলার প্রেক্ষিতে বিবাদীদের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করে গত ৫,৬ ও ৭ সেপ্টেম্বরে রওশান গং উক্ত জমিতে জোরপূর্বক মাটি কেটে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেয় এবং সেখানে ইট, বালু, খোয়া মজুদ করতে থাকে। মন্দিরের পক্ষ ও অপর ভুক্তভোগীরা বাঁধা দিলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায় এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনাস্থলে উপস্থিত রওশান কাগুজীর ভাই ইদ্রিস আলী কাগুজী, আব্দুস সাত্তার, রেজাউল ইসলামসহ স্থানীয় অনেকেই এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন।

ভুক্তভোগী মোঃ সামছুর রহমান সাংবাদিকদের বলেন, সবসময় আইন মেনে চলেছি বলেই আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত যখন স্থগিতাদেশ দিয়েছেন, তখনও যদি বিবাদীরা জমি দখলের চেষ্টা চালায়, ভয়ভীতি দেখায় ও প্রকাশ্যে হুমকি দেয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সুরক্ষার দাবি জানাই। অপরদিকে মার্কেট নির্মানকারী কৃষ্ণনগরের মৃত মনসুর আলী গাজীর ছেলে হাফিজুর ইসলাম বলেন ২৩/১১/২২ সালে মৃত পাঁচকড়ি ঘোষের ছেলে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি অমল ঘোষের নিকট থেকে ৬৭৯৫ নং সাফ কবলামূলে আমিসহ মোট ১৭জন জমি ক্রয় করে শান্তিপুর্ন দখলে আছি।আমরা মন্দিরের যায়গা দখল করেনি এটা অপপ্রচার করা হচ্ছে।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে মন্দিরের যায়গায় মার্কেট নির্মানের কাজ বন্ধ করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০