জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় নিজ বাড়িতে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজ বাড়ি থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ ৭ সেপ্টেম্বর রোববার সকালে সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া এলাকার মোল্লা বাড়িতে থেকে মরদেহ উদ্ধার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ঘর থেকে ওই দম্পতির ৫ বছর ও এক বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)। নিহত স্বপন মোল্লা পেশায় একজন সেনিটারি মিস্ত্রির কাজ করতেন।

নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে ওজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আম্মি মোগো ঘরে চলেন মা কথা বলে না, আব্বাকেও দেখি না। এ সময় আমি তাদের ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সাথে স্বপনকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই। তবে স্বপনের নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহের কারণে ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। তাদের (স্বপন ও আকলিমা) মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এলাকাটি ক্রাইমসিনের আওতায় ঘিরে রেখেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০