জুলিয়া জাহান
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দর ২০নং ওয়ার্ডে খেলাফত মজলিসের উদ্যোগে “আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

একমাত্র মহানবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে -এবিএম সিরাজুল মামুন।

খেলাফত মজলিস বন্দর ২০ নং ওয়ার্ড শাখার উদ্যোগে “আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় নবী ﷺ এর ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর-২০২৫ ইং, শনিবার বিকালে নাসিক ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা চৌরাস্তায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের বন্দর ২০নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সাথে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ।

তিনি আরো বলেন, আমরা রাসুল সা. ও তাঁর পরবর্তি খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল স. এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, বন্দর থানা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি জাহিদ হাসান, মুফতী আবু হানিফ, সদর থানা নির্বাহী সদস্য ফারুকুল ইসলাম, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, মারুফ পাটওয়ারী, খেলাফত মজলিস ২১ নং ওয়ার্ড সভাপতি মুফতী আবু মুছা, প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০