জুলিয়া জাহান
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

বরগুনার আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ। বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গাফফার আকন ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত অভিযোগ করে গাফফার আকন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতার জেরে সামসুল হক মৃধা ও তার স্বজন সাফিয়া বেগম হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাখালী গ্রামের জেএলনং-২৩ মৌজার ৩০১ নং খতিয়ানের ৪৫৭ নং দাগে আসমত আলী মৃধা ১.১৫ একর জমির মালিক ছিলেন। ১৯৫৪ ও ১৯৬৬ সালের চারটি দলিলে এর মধ্যে ১.০৩ একর জমি তিনি আব্দুল মান্নান আকনের কাছে বিক্রি করেন।

অবশিষ্ট ১২ শতাংশ জমিতে তার ছেলে সামসুল হক মৃধা ও কাঞ্চন মৃধা বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ২০১৯ সালে একই জমি নিয়ে সামসুল হক মৃধা আদালতে দুটি মামলা করেন। তদন্তে প্রমাণিত হয় মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক। আদালত তখন সেগুলো খারিজ করে দেন। তবে সম্প্রতি আবারো একই জমিকে কেন্দ্র করে সামসুল হক মৃধা ও তার চাচাতো ভাবি সাফিয়া বেগম অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গাফফার আকনসহ চারজনের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

কিন্তু স্থানীয়রা জানান, গাফফার আকন ও তার ভাই দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা করছেন, তারা এলাকায় থাকেন না। তাই মামলায় বর্ণিত মারধরের ঘটনা ঘটেনি। গাফফার আকন বলেন, গত ২০ বছর ধরে আমরা ঢাকায় ব্যবসা করছি। বছরে এক-দুবার গ্রামের বাড়িতে যাই। অথচ আমাদের হয়রানি করতে পুরনো ঘটনার ভিত্তিতে নতুন করে মামলা দেয়া হয়েছে। আদালত পূর্বের মামলাগুলো খারিজ করেছিলেন, এবারও তদন্তে সত্য প্রকাশ পাবে। অন্যদিকে মামলার বাদী সামসুল হক মৃধা স্বীকার করেন তার বাবা জমির বেশিরভাগ অংশ বিক্রি করেছিলেন। তবে অবশিষ্ট জমি না পাওয়ার কারণেই তিনি মামলা করেছেন।

তবে মামলায় বর্ণিত মারধরের ঘটনাটি ঘটেনি বলে তিনি স্বীকার করেছেন। গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রনজিৎ কুমার সরকার বলেন, মামলার নথিপত্র হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০