জুলিয়া জাহান
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য সাত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা দায়ের

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় বিভিন্ন অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী অটোরিক্সার গ্যারেজ ও হোটেলসহ প্রায় সাত ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন বিদ্যুৎ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

উপজেলায় বিদ্যুৎ চুরি রোধ এবং সিস্টেম লস কমাতে বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) ভ্রাম্যমান আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করে এ অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের পরিচালিত এই অভিযানে বসতবাড়ি, দোকান, মার্কেট এবং অটোরিক্সা গ্যারেজেসহ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের সনাক্তের পর মামলা দায়ের করা হয়। বিচ্ছিন্ন করা হয় অবৈধ বিদ্যুৎ সংযোগও।

এই বিশেষ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ আদালত চট্টগ্রাম (উত্তর) এর ম্যাজিস্ট্রট মোহাম্মদ আবুল মনছুর। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী এখলাছ উদ্দিন আহম্মেদ এবং মোঃ ইমতিয়াজ উদ্দিন খানসহ বিদ্যুৎ বিতরণ বিভাগের কারিগরী দল। অভিযানে ৭টি অবৈধ বিদ্যুৎ ব্যবহার সনাক্ত ও মামলা দায়ের করা হয়।

অভিযানে উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় মাইলের মাথা, আলাম পুকুর পাড়, দোয়াজীপাড়া, দক্ষিণ রহমত নগর এবং মধ্যম মহাদেবপুর সীতাকুণ্ড পৌরসভা এলাকায় বসতবাড়ীতে ৫টি, দোকানে ১টি এবং অটোরিক্সা গ্যারেজে ১টি অবৈধ সংযোগ সনাক্ত করা হয়।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার শূন্যের কোটায় নামাতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এমন বিশেষ অভিযান অব্যহত থাকবে। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ এটা কেউ চুরি বা অপচয় করতে পারবে না।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী এখলাছ উদ্দিন আহম্মেদ বলেন, অটোরিক্সা গ্যারেজে বিদ্যুতের চুরি রোধ করতে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর। এ অভিযান অব্যহত থাকবে।

সহকারী প্রকৌশলী মোঃ ইমতিয়াজ উদ্দিন খান বলেন, অটোরিক্সা গ্যারেজ, হোটেল ও বসতবাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ মিলে। যাহার ফলে বিদ্যুৎ আইন-২০১৮ এর ৩২(১), ৩৩ এবং ৩৮ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০