জুলিয়া জাহান
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জেনাকি আক্তার ও তার ভাই পারভেজের ওপর হামলা ও শ্লীলতাহানির প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বুধবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সিনহা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, সিনহা স্কুল কলেজের শিক্ষার্থী জোনাকি তার ভাই পারভেজকে গত ১৪ আগস্ট বাড়িতে গিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে আওয়ামীলীগের দোষর সন্ত্রাসী ভূমি দস্যু ও নারী নির্যাতন কারী কামাল ওরফে টুন্ডা কামাল সাউথ তার সন্ত্রাসী বাহিনী।

এ ঘটনায় শিক্ষার্থীর পিতা আইয়ুব আলী প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি ও তার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন কামাল ওরফে টুন্ডা কামাল। এবিষয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কামাল ওরফে টুন্ডা কামাল পূর্ব বৈহাকৈর নয়াপাড়া এলাকার মৃত আফির উদ্দিন সাউথের ছেলে তার বিরুদ্ধে বিগত সরকার আমলের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর প্রভাব বিস্তারের ব্যাপক অভিযোগ রয়েছে। এলাকায় জমি দখল ও সাধারণ মানুষের কাছে বিচার শালীসের নাম করে টাকা দাবি করতেন কামাল সাউথ।

নিরীহ কিশোরদের ওপর এ ধরনের নৃশংস হামলা মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে ঢাকা সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় অতিদ্রুত আসামিকে গ্রেপ্তার না করলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আন্দোলনের ঘোষণা দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০