গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার এরেন্ডাবাড়ীতে উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সংগঠনের নিজস্ব ঘরের উদ্বোধন ও ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রমে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল ওয়ার্ড চেয়ারম্যান সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাদশা মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকরামুল ইসলাম, সিনিয়র সভাপতি শেখ ইল্লাল, সাধারণ সম্পাদক ফারুক খান, মহাপরিচালক মাওলানা আবু তালহা নূরী, উপপরিচালক তাজুল ইসলাম তানভীরসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি আকরামুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠন একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন। তিনি এ সংগঠনকে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও পরিচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও জানান, অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে থেকে মানবসেবা করাই এ সংগঠনের লক্ষ্য।
অনুষ্ঠানে “যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা” স্লোগান সামনে রেখে ফ্রি ব্লাড ক্যাম্পিং পরিচালনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো মানুষের জরুরি রক্তের প্রয়োজনে তারা দ্রুত সহযোগিতা করতে প্রস্তুত।
মন্তব্য করুন