
পটুয়াখালী জেলা গলাচিপা থানা আমখোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুড়াল ভাঙ্গা নামক স্থানে কচুরী পানার ভিতরে আমাদের বাড়ির ফারুক হাওলাদারের বড় জামাই মোঃ সোহেল প্যাদার কিছুদিন নিখোঁজের পর পর লাশ পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সোহেল। এরপর আর তিনি ফেরেননি। শুক্রবার (২৯ আগস্ট) সকালে খালের পাশে তার মাছ ধরার উপকরণসহ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। নিহত সোহেল প্যাদা উপজেলার আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাঁশবুনিয়া গ্রামের দেলোয়ার প্যাদার ছেলে।
এলাকাবাসী বলে আমাদের জানামতে ওদের মতো ভদ্র মানুষ এলাকায় খুব কমই ছিল।
মন্তব্য করুন