জুলিয়া জাহান
২৮ আগস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শালার লাঠির আঘাতে এক দুলাভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান , নিহত মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারী এর সাথে তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের  দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত মোজাহার আলী বেপারী ২৪ শতাংশ জমির বিক্রয় মূল্য পরিষদ করলেও তার শালারা জমিটি দলিল করে দিতে তালবাহানা করে আসছিলো। সম্প্রতি নিহতের শালারা ঢাকার কর্মস্থল থেকে এলাকায় আসে। এ সময় খাজা বেপারি  সেই জমি দলিল করে দেয়ার কথা বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে দুলাভাই মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত খাজাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন  পলাতক রয়েছে।

এ ব্যাপারে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত মোজাহার আলী বেপারী সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজারে এলাকার বেপারী পাড়া গ্রামের  মৃত এসহাক আলীর ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০