জুলিয়া জাহান
২৭ আগস্ট ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে কিশোরী উর্মীর হত্যার দায় স্বীকার মা-বাবা ও দুলাভাই

পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে মা ও দুলাভাইয়ের প’রকী’য়া সম্পর্ক দেখে ফেলায় ১৫ বছর বয়সী কিশোরী উর্মীকে হ’ত্যা করা হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিহত উর্মীর মা আমেনা বেগম, বাবা নজরুল ইসলাম ও দুলাভাই কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হ’ত্যা’র দায় স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাত দেড়টার দিকে উর্মী নিখোঁজ হওয়ার নাটক সাজায় তার পরিবার। দুই দিন পর, ২৩ আগস্ট (শনিবার) সকাল ৮টার দিকে পাশের কুম্ভখালী খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই মেয়ের বাবা নজরুল ইসলাম বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তবে তদন্তে প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন নিহতের মা আমেনা বেগম, বাবা নজরুল বয়াতি ও দুলাভাই কামাল হোসেন (৩২)। এক সপ্তাহের তদন্ত শেষে গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যার দায় স্বীকার করেন।

পুলিশ জানায়, উর্মী তার মা আমেনা বেগম ও দুলাভাই কামালের অবৈধ সম্পর্ক দেখে ফেলেছিল। এ নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার রাতে উর্মীকে বেদম মারধরের পর গলাটিপে হত্যা করা হয় এবং পরে মরদেহ ফেলে দেওয়া হয় কুম্ভখালী খালে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার শুরু থেকেই আমরা তিনজনকে নজরদারিতে রেখেছিলাম। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। তাদেরকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০