জুলিয়া জাহান
২৫ আগস্ট ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ভোটার হতে এসে রো’হিঙ্গা দ’ম্পতি আ’টক

ভোটার হতে এসে রো'হিঙ্গা দ'ম্পতি আ'টক

সিরাজগঞ্জের কামারখন্দে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে ভোটার হতে এসে এক রোহিঙ্গা দম্পত্তি আটক হয়েছেন। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হতে আসলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার উখিয়া টেংখালি রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকার লাল মোহাম্মদের ছেলে মো. আনিস (৩৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৬)।

কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা বলেন, নিজেদের কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকার বাসিন্দা উল্লেখ করে ভূয়া কাগজপত্রের মাধ্যমে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন ওই দম্পত্তি।

এরপর সোমবার তারা ভোটার হতে নির্বাচন অফিসে আসেন। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে গেলে তাদের পুলিশে সোপর্দ করেন তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, আটককৃত দম্পত্তি টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০