বার্তা বিভাগ
২৪ আগস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ আগস্ট পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে গণনা শুরু হবে পবিত্র রবিউল আউয়াল মাস। তারিখ অনুযায়ী, ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সভায় জানানো হয়, ২৯ সফর ১৪৪৭ হিজরি, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ আগস্ট ২০২৫ রোববার বাংলাদেশের আকাশে চাঁদ কোথাও দেখা যায়নি। তাই আগামীকাল সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল গণনা শুরু হবে।

চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন এবং পর্যালোচনার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশে আগামীকাল ২৫ আগস্ট পবিত্র সফর মাস শেষ হবে, এবং আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে পবিত্র রবিউল আউয়াল, যা মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০