জুলিয়া জাহান
২৪ আগস্ট ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাব্বির হত্যাকান্ডে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড

সাব্বির হত্যাকান্ডে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘটিত সাব্বির হোসেন হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ, আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো. কুনু, ইদ্রিস আলী, ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা। তাদের প্রত্যেককে আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাউতারা গ্রামের মো. আব্দুর রহিম—২ বছরের কারাদণ্ড। আর পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেকে পেয়েছেন ৬ মাসের কারাদণ্ড।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী পক্ষের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কয়েকজন। তাদের মধ্যে সাব্বির হোসেনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০