জুলিয়া জাহান
২৪ আগস্ট ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

দু'পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

পাবনা সদর উপজেলার গয়েশপুরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান সজিব মোল্লা (২৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী মাসুদ পাভেল মোল্লা ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত সজিব মোল্লা ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। দুজন পরস্পর চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরক্ত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানে অবস্থা আশঙ্কাজনক হয় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে আজকের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০