জুলিয়া জাহান
১৬ আগস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ শুভ জন্মাষ্টমী: ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ শুভ জন্মাষ্টমী

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকন ও বিভিন্ন সংগঠন বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার কেন্দ্রীয় শোভাযাত্রা বিকাল ৩টায় পলাশীর মোড় থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বাণীতে বলেন, শ্রীকৃষ্ণের ন্যায় ও শান্তির বাণী সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে অনুপ্রাণিত করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে ইসকন স্বামীবাগ আশ্রমে চার দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব আয়োজন করেছে। এতে থাকবে আলোচনা, কীর্তন, ধর্মীয় নাটক ও মহাভিষেক অনুষ্ঠান।

হিন্দু পুরাণমতে, শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন ও মানবকল্যাণের জন্য। এ উপলক্ষে সারা দেশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন হচ্ছে শুভ জন্মাষ্টমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০