
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৫ তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কুড়াল মারা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ মান্নান হাওলাদার (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে তজুমদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন