জুলিয়া জাহান
১৩ আগস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় সিঙ্গারা বাকী নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২

সিঙ্গারা বাকী নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২

সাদুল্যাপুরের নাপিত বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে  সন্ত্রাসীর গুলিতে মহিলা সহ ২ জন আহত। পল্লী গ্রামে এরকম গুলির ঘটনায় আতঙ্কিত হয়েছে এলাকার সাধারণ মানুষ। ১৩ আগস্ট বুধবার সকালে প্রতিদিনের মতো নাপিত বাজার হোটেল ব্যবসায়ী  আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম হোটেলের কাজে নিয়োজিত ছিল।

সকাল ১০ টার দিকে উক্ত হোটেলে প্রবেশ করে গোলাপ। নাস্তা সেরে কিছু না বলে উঠে যাওয়ার সময় দোকান মালিক অসীম বিল চাইতে গেলে গোলাপ বলে সে কোথাও কোন খরচ করলে তার কোন টাকা লাগে না। অসীম গোলাপকে বলে যে আগেরও বাকি রয়েছে সেই টাকাও দিয়ে যাও নাহলে যাওয়া হবে না এই নিয়ে দুজনার মধ্যে  কথা কাটাকাটি সহ হাতাহাতি হয়।

এক পর্যায়ে গোলাপ তার কোমড়ে থাকা পিস্তল বের করে অসীমের দিকে তাক করে গু*লি চালায় অসীম গু*লি*বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেলিনা বেগম নামের একজন মহিলা অসীমকে উদ্ধার করতে আসলে গোলাপ তাকেও গু*লি করে। গু*লির শব্দে স্থানীয় জনসাধারণ ছুটে আসলে সন্ত্রাসী গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গু*লিবি*দ্ধ আহত  অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী অ*স্ত্রধারী গোলাপকে এখনো গ্রেফতার করতে পারেনি।

কে এই গোলাপ?

সাদুল্লাপুর উপজেলার ঈদুল পুর ইউনিয়নের দক্ষিণ  চক দারিয়া গ্রামের মৃ*ত্যু তয়েজ উদ্দিন এর পুত্র গোলাপ। বাবা মা মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করত গোলাপ। সময়ের সাথে সাথে মাদ*ক অ*স্ত্র ব্যবসা চোরাকারবারী সহ নানান অপকর্মের সাথে জড়িয়ে পরে।  পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি উম্মে কুলসুম স্মৃতির পালিত সন্তান হিসেবে পরিচিত  গোলাপ স্থানীয় আওয়ামী লীগকে সুসংগঠিত করার অন্যতম দায়িত্বশীল নেতা বলে এলাকায় চাউর আছে।  এলাকার লোক বলছেন সে সারাক্ষণ অ*স্ত্র সাথে নিয়ে ঘুরে বেড়াতো যে কারণে তার বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না।

এরকম ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আত*ঙ্ক বিরাজ করছে অবিলম্বে স*ন্ত্রা*সী গোলাপকে গ্রে*প্তা*র করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকার সাধারণ মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০