জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপি-জামায়াত মুখোমুখি

বিএনপি-জামায়াত মুখোমুখি

কুমিল্লায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে জেলার রাজনৈতিক অঙ্গনে নেমেছে উত্তাপ। বিশেষ করে বিএনপি ও জামায়াতের একাধিক হেভিওয়েট প্রার্থী এখন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কায় পড়েছেন। এতে মনোনয়ন লড়াইয়ে দেখা দিয়েছে অস্থিরতা ও জটিল সমীকরণ।

নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া অনুযায়ী, কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৫টির সীমানা পরিবর্তন হয়েছে। এর ফলে কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং জামায়াতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা—এই তিনজনের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া কুমিল্লা-১১ আসনে বিএনপির উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। স্থানীয় নেতারা বলছেন, এতে বিএনপির ভেতর মনোনয়ন সংকট তীব্র আকার ধারণ করবে।

বিএনপির নেতারা এই পুনর্বিন্যাসকে পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করে নির্বাচন কমিশনের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, অনেকেই বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০